চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আট পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে সমরকৃষ্ণের মামলা

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৩৭ পিএম, ২০২০-০৯-১৪

আট পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে সমরকৃষ্ণের মামলা

সমর কৃষ্ণ চৌধুরী নামে এক আইনজীবী সহকারীকে চট্টগ্রাম শহর থেকে তুলে নিয়ে বোয়ালখালী থানা পুলিশের সাজানো অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগে আট পুলিশ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  
সোমবার (১৪ সেপ্টেম্বর) সমর কৃষ্ণ চৌধুরী বাদি হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এ মামলা দায়ের করেন।
আদালত অভিযোগ আমলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।  
বাদির আইনজীবী জুয়েল দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।  
মামলায় আসামিরা হলেন- বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু কুমার দাস, বর্তমান সিএসআই মো. আতিক উল্যা, সাময়িক বরখাস্ত হওয়া এসআই মো. আরিফুর রহমান, সাবেক ওসি (তদন্ত) মাহবুব আলম আখন্দ, সাবেক এসআই মো. আবু বক্কর সিদ্দিকী, এসআই রিপন চাকমা, এএসআই আলাউদ্দীন, এসআই মো. দেলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী সঞ্জয় দাস, সঞ্জয় দাসের কেয়ারটেকার সজল দাশ গুপ্ত ও সারোয়াতলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চৌকিদার দিদারুল আলম।
২০১৮ সালের ২৭ মে বোয়ালখালী থানা পুলিশ সমর কৃষ্ণ চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে ৩৬০ পিস ইয়াবা ও একটি অস্ত্রসহ গ্রেফতার করে। যদিও পরিবারের দাবি, পুলিশ সমর কৃষ্ণ চৌধুরীকে নগরের জহুর হকার্স মার্কেট থেকে তুলে নিয়ে গিয়ে ৩৬০টি ইয়াবা ও একটি অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয়।  
পরদিন ২৮ মে মাদক ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ। এর আগে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর সমর চৌধুরীর বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালে ১৫ মার্চ তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় আরেকটি মামলা হয়। মাদক আইনে দায়ের করা দুটি মামলার পর অস্ত্র আইনের মামলা থেকেও খালাস পান সমর কৃষ্ণ চৌধুরী।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর