চট্টগ্রাম   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রাউজানে পুলিশের অভিযানে দেশীয় তৈরী পিস্তলসহ গ্রেফতার ১

রাউজান প্রতিনিধি :    |    ০৩:৩২ পিএম, ২০২৬-১০-০৫

রাউজানে পুলিশের অভিযানে দেশীয় তৈরী পিস্তলসহ গ্রেফতার ১

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশীয় তৈরী পিস্তলসহ মাসুদ রানা বাবু (২৬) নামের এক যুবক গ্রেফতার হয়েছে। ৪ অক্টোবর বিকেল ৫ টা ২৫ মিনিটের দিকে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের অন্তর্গত বাচাইয়ের দোকান মোড়ের বটতল নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা বাবু রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া গ্রামের হাজী আহমদ হোসেনের বাড়ীর মো. কালু মিয়ার পুত্র। 

রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী জানান, রোববার বিকেলে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের অন্তর্গত বাচাইয়ের দোকান মোড়ের বটতলে জগন্নাথহাট হতে ফকিরহাটগামী পাকা রাস্তার উপর রাউজান থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো.জান্নাতুন নাঈম রাজন, এসআই সাদ্দাম হোছাইন, এএসআই মো. রবিউল হোসেন, এএসআই জুয়েল রানার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ী তল্লাশি করেন। এক পর্যায়ে মাসুদ রানা বাবু (২৬) নামের এক অটোরিকশা চালকের দেহ তল্লাশীকালে আসামীর হেফাজত হতে ১টি দেশীয় তৈরী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় তার সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু শেষে আসামিকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযানে অব্যাহত আছে। 

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত


ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ

ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত


আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৮

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, আটক ৮

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত


আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সà...বিস্তারিত


সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনে দুদকের মামলা

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ...বিস্তারিত


মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের ঐতিহাসিক মাইলফলক অর্জন

মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের ঐতিহাসিক মাইলফলক অর্জন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর