শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৬ পিএম, ২০২৬-১১-১৯
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলাটি করেন।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, নদভী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জন করেছেন।
দুদকের অনুসন্ধানে তাঁর নামে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা। অন্যদিকে, দায়দেনা বাদে তাঁর নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকা।
এজাহারে আরও বলা হয়, ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের বিপরীতে বেতন-ভাতা, সম্মানী ও বকেয়া বাবদ ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলন করেন নদভী। বিশ্ববিদ্যালয়ের নথিপত্র পর্যালোচনায় ওই অর্থ অবৈধভাবে উত্তোলনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে দুদক।
দুদকের অভিযোগ, এভাবে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে তিনি অবৈধ সম্পদ ভোগদখলে রেখেছেন।
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আলীকদম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited