চট্টগ্রাম   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামী মূল্যবোধ সংবিধানে পুনঃস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:২০ পিএম, ২০২৬-১১-০৬

ইসলামী মূল্যবোধ সংবিধানে পুনঃস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হিসেবে সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন নিশ্চিত করা হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

আজ শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনের অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। বিএনপি দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে বিশ্বাসী। ধর্মের নামে বিভেদ সৃষ্টি না করে জাতীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের বিষয়গুলো ধারণ করা হবে।মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পুনঃস্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরো বলেন, যারা গণহত্যা চালিয়েছে এবং এখনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেনি, বাংলাদেশের মানুষ তাদের এ দেশের রাজনীতিতে আর দেখতে চায় না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হিসেবে ইসলামী প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান ও ইসলাম হেফাজতে বিএনপি সবসময় আত্মনিয়োগ করবে।এসময় তিনি দেশের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন,স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর,সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এছাড়া চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম ও বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

সড়কের ওপর উল্টে গেল বাস

সড়কের ওপর উল্টে গেল বাস

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়। এতে আনোয়া...বিস্তারিত


পাহাড়ের হলুদে সোনালি হাসি

পাহাড়ের হলুদে সোনালি হাসি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : ভৌগোলিক অবস্থানের কারণে তিন পার্বত্য জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়া এখন কৃষিপণ্যের...বিস্তারিত


আলীকদমে ৯.৫ কিলোমিটার পাইপলাইনে ৩২ পাহাড়ি পাড়ায় পৌঁছাবে ঝিরির পানি

আলীকদমে ৯.৫ কিলোমিটার পাইপলাইনে ৩২ পাহাড়ি পাড়ায় পৌঁছাবে ঝিরির পানি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে ৯.৫ à...বিস্তারিত


চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে রক্তাক্ত যুবক উদ্ধার, হাসপাতালে মৃত্যু

চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে রক্তাক্ত যুবক উদ্ধার, হাসপাতালে মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি : : মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামের এক যুবকà...বিস্তারিত


গণহত্যাকারী আ.লীগকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যাকারী আ.লীগকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করার সুযোগ দেবে না বলে...বিস্তারিত


কর্ণফুলী নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা

কর্ণফুলী নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুম...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর