শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০১ পিএম, ২০২১-০৩-৩০
কর্ণফুলীর দক্ষিণপাড়ে বেসরকারি উদ্যোগে গড়ে তোলা জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে স্ক্র্যাপ নিয়ে আসা বড় জাহাজ।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর সোয়া ১২টায় পানামা পতাকাবাহী এমভি ডিনা ওশান নামের জাহাজটি ভিড়ানো হয় কর্ণফুলী ড্রাইডকের ওই জেটিতে।
১৫৪ মিটার লম্বা সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজটি জাপান থেকে বিএসআরএম গ্রুপের ১৫ হাজার ২২১ টন স্ক্র্যাপ নিয়ে গত ২৩ মার্চ বন্দরের বহির্নোঙরে এসেছিল।
বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বাংলাদেশ মেরিন একাডেমির উত্তরে ও বন্দর চ্যানেলের বামে বেসরকারি উদ্যোগে দুইটি জেটি গড়ে তোলা হয়েছে। তারই একটি জেটিতে আজ এমভি ডিনা ওশান জাহাজটি ভিড়েছে।
তিনি জানান, অ্যানসাইন্ট শিপিংয়ের জাহাজটি যথা নিয়মে বন্দরের অভিজ্ঞ পাইলটরা বহির্নোঙর থেকে নিরাপদে জেটিতে নিয়ে আসেন। এ সময় বন্দরের কাণ্ডারী ১, ও কাণ্ডারী ১০ জাহাজটিকে সাহায্য করে। বন্দরের জিসিবির মতো বেসরকারি জেটিতেও কনটেইনার জাহাজও ভিড়ানো সম্ভব হবে।
বার্থ অপারেটর রুহুল আমিন অ্যান্ড ব্রাদার্সের অধীনে শিগগির জাহাজটি থেকে স্ক্র্যাপ খালাস শুরু হবে বলে জানান তিনি।
বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত বলেন, প্রাইভেট জেটি হওয়ায় বন্দরের মূল জেটির পাশাপাশি পণ্য খালাসে নতুন সুযোগ সৃষ্টি হলো।
তিনি বলেন, এতে বহির্নোঙরে জাহাজের অপেক্ষমাণ সময় কমবে। ফলে জাহাজের দিনপ্রতি ডেমারেজ চার্জ সাশ্রয় হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য কারখানায় কাঁচামাল জোগান দেওয়া সহজতর হবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited