শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:০০ পিএম, ২০২১-০৯-৩০
রাঙামাটিতে ছয় সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জনিয়েছে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ি প্রেসক্লাবের সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহারসহ সংশ্লিষ্ট্য ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ এর সভাপতিত্বে ও বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ রাঙামাটিতে মেধাবী ৬ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সহমত পোষন করে বলেন, ষড়ষন্ত্রকারীরা বাংলাদেশ টেলিভিশনের সাবেক রাঙামাটি প্রতিনিধি প্রয়াত মোস্তফা কামালের পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। ওই পরিবারের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে আরো কয়েকজন সাংবাদিককে মামলায় জড়ানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা বলেন, রাঙামাটি থেকে কাজ করা বিটিভি প্রতিনিধি জাহেদা কামালের সাথে ভূমি বিরোধের জেরে তার আত্মীয়দের সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য বিরাজমান। কিন্তু ভূমি বিরোধের এই বিষয়টিকে কেন্দ্র করে এই নারী সাংবাদিকের মান মর্যাদা ক্ষুন্ন করাসহ তার চরিত্র হননমুলক মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে তার এক আত্মীয় ইমতিয়াজ কামাল ইমন বেশ কিছুদিন যাবত তার নিজের নামে এবং বেনামে (ফেইক আইডিতে) কুৎসা রটনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে সাইবার অপরাধ করে আসছিলেন। এই বিষয়ে জাহেদা কামালের পক্ষ অবলম্বন করে কথা বলায় রাঙামাটি প্রেসক্লাবের সদস্য এবং এশিয়ান টিভির রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিকের পোস্টেও উল্লেখিত ইমন মানহানিকর মন্তব্য করেন। দীর্ঘদিন যাবত বিষয়টি সহ্য করার পর বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি প্রেসক্লাবের সদস্য মিসেস জাহেদা কামাল ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি অভিযোগ দায়ের করেন (যার-নং রাঙামাটি কোতয়ালী থানা- ১৩৩, তাং ০৩/০৮/২০২১খ্রিঃ, রাঙামাটি কগনিজেন্স আদালতের স্মারক নং ৩৫৮২, তাং ১১/০৮/২০২১)। উক্ত অভিযোগটি বিজ্ঞ আদালতের নির্দেশে বর্তমানে তদন্তাধীন রয়েছে। আমরা ৬ গণমাধ্যম কর্মীদের নামে মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited