শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:২১ পিএম, ২০২৫-০৯-২৮
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১২তম গাউছুল আজম মাইজভাণ্ডারী ও গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী কারিগরি মেধা বৃত্তি পরীক্ষায় প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ, ৫ম, ৭ম ও ৮ম শ্রেণি পর্যন্ত ৮৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দেশব্যাপী বৃত্তি পরীক্ষায় পৃষ্ঠপোষকতা করেন আওলাদে রাসুল, সাজ্জাদনশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। সার্বিক তত্ত্বাবধানে করেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
প্রধান অতিথি হিসেবে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন সাজ্জাদানশীন হুজুর কেবলায় বেয়াই বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি, খান এগো ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন ইশকার হাবীর ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইশফার মাহাথাব উল্লাহ,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,বোয়ালখালী কেন্দ্র সচিব মুহাম্মদ ফারুক হোসেন, হল সুপার মুহামম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা কার্যকরী ষসংসদের সভাপতি আবদুল ছালাম, সহ সভাপতি -মুখ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক-মুহাম্মদ ইসহাক মুহাম্মদ দিদারুল আলম, জাবেদ হোসেন, শেখ মনির, মোরশেদ আলম, মোসলেম, চাঁদ মুহাম্মদ রবিউল প্রমুখ।
পরীক্ষা কেন্দ্রেশিক্ষার্থী ও অভিবাবকদের সুবিধাত্বে একটি মেডিকেল কর্নার পরীক্ষা পর্যন্ত চলমান ছিল।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited