চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আফিমগলিতে পরকীয়ার জেরেই মাধব খুন, খুনি প্রেমিকা বিথী

চবি প্রতিনিধি :    |    ০৭:০৭ পিএম, ২০২০-১২-০৬

আফিমগলিতে পরকীয়ার জেরেই মাধব খুন, খুনি প্রেমিকা বিথী


কোতোয়ালী থানাধীন টেরিবাজার আফিমের গলিতে সোনার দোকানের কর্মচারী মাধব দেবনাথকে একাই খুন করেছে পরকীয়া প্রেমিকা বিথী। ব্ল্যাকমেইলিংয়ে অতীষ্ঠ হয়ে কৌশলে ডেকে নিয়ে তাকে খুন করা হয়েছে।  
রোববার দুপুরে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পরকীয়া সম্পর্কের কারণে মাধব বিভিন্ন সময় পিন্টুর স্ত্রী বিথীকে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করতো। এতে অতিষ্ট হয়ে বিথী একাই এ হত্যাকা- ঘটান।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান ওসি মহসীন।
এর আগে গতকাল শুক্রবার রাতে নগরের টেরিবাজারের আফিমের গলির চারতলা ভবনের নিচতলার একটি বাসার খাটের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাধবের লাশ উদ্ধার করে পুলিশ।
এসময় মাধবের মামাতো ভাই পিন্টু দেবনাথ, তার স্ত্রী বিথী ও মা-বাবা, দুই ভাইকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
লাশ উদ্ধারের সময় মাধবের গলায় আঘাতের চিহ্ন ছিল বলে  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খুনের শিকার মাধবের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানা এলাকায়।
এদিকে শনিবার বিকালে ঘটনাস্থলে গেলে তিনতলার বাসিন্দা নয়ন দত্ত জানান, নিহত মাধব একসময় তার মামাতো ভাই পিন্টুর হাজারিগলির সোনার দোকানের কর্মচারী ছিলেন। কয়েকমাস আগে মাধব অন্য একটি সোনার দোকানে কারিগর হিসেবে কাজ নেন। মাধব থাকতেন লালদিঘির পাড় এলাকায়। তবে দুই বেলা ভাত খেতে আসতেন পিন্টুর বাসা থেকে।
তিনদিন ধরে ছোট ভাই মাধবের হদিস না পাওয়ায় গতকাল দুপুরে গ্রামের বাড়ি কুমিল্লা থেকে চট্টগ্রাম ছুটে আসেন উত্তম দেবনাথ। এসে তিনি পিন্টুর বাসায় উঠেন। পিন্টু ও তার পরিবারের সদস্যদের সাথে দুপুরের খাবারও খান উত্তম। এসময় বাসার একটি কক্ষ থেকে উৎকট দুগন্ধ বের হলে সেটা কিসের দুগন্ধ তা পিন্টুর কাছে জানতে চান উত্তম দেবনাথ। জবাবে পিন্টু বলেন, ‘ইদুর পচা থেকে দুগন্ধ বের হচ্ছে।’ উত্তম কি তখনও জানতেন সেটা ইদুর নয়, আদরের ছোট ভাইকে হত্যা করে খুনিরা লাশ রেখে দিয়েছে খাটের নিচে।
প্রতিবেশীরা জানান, গত শুক্রবার মধ্যরাতে পিন্টুর বাসার খাটের নিচ থেকে মাধবের লাশ উদ্ধারের সময় আহাজারি করেন বড়ভাই উত্তম। এসময় পিন্টুর উদ্দেশ্যে উত্তম দেবনাথ বলেন, ‘আমার ভাইকে কেন খুন করলি। খুন করে আবার আমার সাথে ভাইকে খোঁজার নামে নাটক কেন করলি?
উত্তম দেবনাথ পুলিশকে জানান, মাধবকে খুনের পর তার মোবাইল ফোন হত্যাকারীরা নিয়ে নেয়। তারাই আবার মাধবের মোবাইল ফোন থেকে মাধব সেজে তার বড়ভাই পিন্টুর মোবাইলে এসএমএস দিয়ে বলে, ‘আমি এখন আন্দরকিল্লা এলাকায় আছি। আমি এখনও হাজারিগলিতে আছি।
ভবনটির এক ভাড়াটিয়ার দাবি, মাধবকে খুন করে তার লাশ গুম করার চেষ্টা করা হয়। পিন্টুকে আগে কখনো ‘মদাইয়্যা’ সুপারি বিক্রি করতে দেখেনি কেউ। লাশ উদ্ধারের আগের দিন বাসায় দুই বস্তা সুপারি আনেন তিনি। সুপারির সাথে বস্তাবন্দি করে মাধবের লাশ গুম করার চেষ্টা হয়েছিল বলে ধারণা সংশ্লিষ্টদের।
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর