চট্টগ্রাম   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে: সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ০৮:১৬ পিএম, ২০২৬-১০-১২

দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে: সরোয়ার আলমগীর

দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ কার্যক্রমের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠান হয়েও ফটিকছড়ি গার্লস পাইলট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান ও ফলাফলে যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, তা ভবিষ্যতেও ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদকে আরও আন্তরিক হতে হবে।

সোমবার (১২ অক্টোবর) ফটিকছড়ি গার্লস পাইলট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বিদ্যালয়ের ভবন উন্নয়নে ২৫ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি গভীর নলকূপ স্থাপন ও দ্রুত পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেন।
এমপি সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে। সংসদীয় কমিটির সভায় দেশের প্রতিটি স্কুল সরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এ কার্যক্রমের কাজ শুরু হয়েছে।

ফটিকছড়ি গার্লস পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান ও সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠান হয়েও বিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় পার্শ্ববর্তী সরকারি করোনেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও শিক্ষার মান ও সাফল্যের ক্ষেত্রে বেসরকারি ফটিকছড়ি গার্লস পাইলট স্কুল অ্যান্ড কলেজের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাজিম উদ্দীন শাহিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা, মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মনছুর আলম চৌধুরী, অভিভাবক প্রতিনিধি ও ফটিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, আবুল কালাম আজাদ, হামিদুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রিটেলেড নিউজ

রাউজানে আগুনে পুড়ল ৩ বসতঘর

রাউজানে আগুনে পুড়ল ৩ বসতঘর

রাউজান প্রতিনিধি : : রাউজান উপজেলায় মধ্যরাতে তিনটি বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়েছে বসতঘর, গবাদিপশু, ন...বিস্তারিত


ফটিকছড়িতে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরা

ফটিকছড়িতে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরা

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ৭০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যক্তি, ১৪টি সামাজিক সংগঠন ও সমাজকল্যাণ পরিষদের ৮...বিস্তারিত


আরব আমিরাতে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যু

আরব আমিরাতে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যু

রাউজান প্রতিনিধি : : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায়...বিস্তারিত


শেষ মুহুর্তে দম ফেলার ফুরসত পাচ্ছেনা রাউজানের প্রতিমা শিল্পীরা 

শেষ মুহুর্তে দম ফেলার ফুরসত পাচ্ছেনা রাউজানের প্রতিমা শিল্পীরা 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা : হাতে গোনা আর কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে সনাতনী সস্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় à¦...বিস্তারিত


কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত


দুর্গোৎসবকে ঘিরে পটিয়া থানায় মতবিনিময় সভা, এনসিপির টহল টিম গঠন

দুর্গোৎসবকে ঘিরে পটিয়া থানায় মতবিনিময় সভা, এনসিপির টহল টিম গঠন

পটিয়া প্রতিনিধি : : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল র...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর