চট্টগ্রাম   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

হোটেলে বাসি খাবার, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২২ পিএম, ২০২৬-১১-২৪

হোটেলে বাসি খাবার, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদবিহীন ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর কদমতলী ও দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে কদমতলী এলাকার সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়।
এছাড় দেওয়ানহাট মোড়সংলগ্ন তাজ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, জয়শ্রী অটোমোবাইলস নামের প্রতিষ্ঠানে Herohne, Sharlu, RSM, Motul ও Castrol এর মতো পরিচিত ব্র্যান্ডের নকল পণ্য উৎপাদন ও খুচরা বাজারে বাজারজাত করার তথ্য পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নকল ব্র্যান্ডের পণ্য উৎপাদন ও বাজারজাত, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদবিহীন ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ভোক্তাদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোনো প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

খুলশীতে বাসায় মিলল শিক্ষিকার লাশ

খুলশীতে বাসায় মিলল শিক্ষিকার লাশ

নিজস্ব প্রতিবেদক : নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৬) নামে এক কলেজশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। &n...বিস্তারিত


কৃষি আয়ের প্রমাণ পায়নি দুদক, সাবেক এমপি লতিফের বিরুদ্ধে মামলা

কৃষি আয়ের প্রমাণ পায়নি দুদক, সাবেক এমপি লতিফের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আবদুল লতিফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্à¦...বিস্তারিত


চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৭৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৭৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৪ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খà¦...বিস্তারিত


পতেঙ্গায় সাড়ে ৬ লাখ টাকার মদ জব্দ

পতেঙ্গায় সাড়ে ৬ লাখ টাকার মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক : নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৪৮ হাজার টাকার ৮৪ বোতল বিদেশি মদ জব্দ ক...বিস্তারিত


সিসিটি বুঝে নিল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

সিসিটি বুঝে নিল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

নিজস্ব প্রতিবেদক : বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিà...বিস্তারিত


প্রাণিসম্পদ গবেষণায় জাতীয় পদক পাচ্ছেন সিভাসু’র অধ্যাপক হুমায়ুন

প্রাণিসম্পদ গবেষণায় জাতীয় পদক পাচ্ছেন সিভাসু’র অধ্যাপক হুমায়ুন

খবর বিজ্ঞপ্তি : ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের জন্য জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এর জন্য à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর