চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লাইসেন্স নবায়নে ৫৩৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের আবেদন

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৩৮ পিএম, ২০২০-০৮-২৫

লাইসেন্স নবায়নে ৫৩৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের আবেদন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের বেধে দেওয়া সময়ের মধ্যে চট্টগ্রামের ৫৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের আবেদন করেছেন।  
গত ২৩ আগস্ট ছিল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স নবায়নের শেষ সময়।
টাস্কফোর্স ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আবেদন করেনি এমন প্রতিষ্ঠান অবৈধ হিসেবে চিহ্নিত হবে।  
তবে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী পূর্ব থেকেই তালিকাভুক্ত সকল প্রতিষ্ঠানই লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন।  
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, পুরো চট্টগ্রাম জেলা এবং মহানগরে ৫৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন।  
‘এসব প্রতিষ্ঠানের কোনো ত্রুটি কিংবা স্বাস্থ্য অধিদফতরের কোনো সন্দেহ থাকলে আমরা তা তদন্ত করে অধিদফতরে প্রেরণ করবো। ’ 
এর আগে হাসপাতালের লাইসন্সে নবায়ন না করায় গত ১৯ আগস্ট চট্টগ্রামের ৩৮ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করে পরিবেশ অধিদফতর।  
সম্প্রতি রিজেন্ট হাসপাতাল ও জেকেজি কেলেঙ্কারির পর নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। তাছাড়া বাংলাদেশে করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্য খাতে নানা ধরণের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।  
করোনা পরিস্থিতিতে রোগীদের সেবা দিতে অস্বীকার করায় সমালোচনার মুখে পড়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ।  
এর মধ্যেই গত ৮ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের টাস্কফোর্সের সভায় বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর