চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বেচ্ছায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাপানের প্রচেষ্টা চলমান থাকবে : রাষ্ট্রদূত

আমাদের ডেস্ক :    |    ০৫:১৬ পিএম, ২০২২-০৮-২৬

স্বেচ্ছায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাপানের প্রচেষ্টা চলমান থাকবে : রাষ্ট্রদূত

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, মিয়ানমারের পরিস্থিতির উন্নতির জন্য জাপান আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

বৃহস্পতিবার সুগন্ধা রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব জেনোসাইড স্টাডিজ আয়োজিত 'রোহিঙ্গা সংকট: প্রত্যাবাসনের পথ' শীর্ষক সেমিনারে তিনি বলেন, "জাপান বাংলাদেশের সরকার ও জনগণের পাশে থাকবে। বাংলাদেশে ব্যাপকভাবে রোহিঙ্গাদের আগমনের ৫ বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

তিনি বাংলাদেশ সরকারকে ভাসান চরে জীবিকা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে রোহিঙ্গাদের নিয়োগের জন্য বেসরকারি কোম্পানিগুলোকে অনুমতি দিয়ে প্রচেষ্টা চালানোর পরামর্শ দেন।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোয়েলিন হাইজার, বাংলাদেশে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত এ্যান ভ্যান লিউয়েন এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের শরণার্থী সমন্বয়কারী রো ম্যাকেঞ্জি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ইতো নাওকি পাঁচ বছর ধরে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন ও বিশ্ব খাদ্য কর্মসূচিকে মোট ৮.২ মিলিয়ন ডলার নতুন অবদান দেয়ার কথাও উল্লেখ করেন। এ বিষয়ে জাপান আগস্টে সিদ্ধান্ত নিয়েছে।তিনি কক্সবাজার এবং ভাসান চর দ্বীপে বাস্তবতা পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন যাতে রোহিঙ্গারা ভবিষ্যতের দিকে আশা রাখতে পারে।

সূত্র: বাসস

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর