চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দূর্নীতির অভিযোগ তদন্তে রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৩:৪৭ পিএম, ২০২০-১১-২৩

উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দূর্নীতির অভিযোগ তদন্তে রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

উন্নয়ন প্রকল্পগুলোসহ বিভিন্ন কর্মকান্ড নিয়ে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে রাঙামাটি জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দূর্নীতি দমন কমিশন দুদক। সোমবার বেলা পৌনে বারোটা থেকে পৌনে এক ঘন্টাব্যাপী সময় নিয়ে জেলা পরিষদে এই অভিযান পরিচালনা করেন দুদক রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের দু’জন সহকারি পরিচালক। এসময় নিজ কার্যালয়ের পাশের কনফারেন্স রুমে দুদক কর্মকর্তাদের সাথে দেখা করে কথা বলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় গণমাধ্যমের সাথে কোন পক্ষই কোনো ধরনের কথা বলেননি।
দুদকের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ জেলার বরকল, বাঘাইছড়িসহ বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে বাস্তবায়ন করা ও বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ডগুলো নিয়ে নানা ধরনের অনিয়ম ও দূর্র্নীতির অভিযোগ উঠে। এসব নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদও প্রকাশ হয়। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক এর প্রধান কার্যালয়ে অভিযোগ করা হয়।
বিষয়টি আমলে নিয়ে উক্ত অনিয়ম-দুর্নীতির তদন্তে রাঙামাটি জেলা পরিষদে অভিযান পরিচালনার নির্দেশনা দিয়ে রাঙামাটিস্থ দুদক সমন্বিত কার্যালয়ে অভিযান চালানোর নির্দেশনা দিয়ে পত্র প্রদান করা হয়। সেই পত্রের আলোকেই সোমবার বেলা পৌনে বারোটার সময় দুদকের সহকারি পরিচালক জিএম আহসানুল কবির ও সহকারি পরিচালক আবুল বাশার এর নেতৃত্বে রাঙামাটি জেলা পরিষদে অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংস্থাটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, অভিযানের শুরুতে দুদক কর্মকর্তাগণ জেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে প্রবেশ করতে চাইলে সেখানে মিটিং চলছে জানিয়ে পাশের কনফারেন্সরুমে অপেক্ষার অনুরোধ জানানো হয়। বিশ মিনিট পরে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা নিজে সেই রুমে এসে দুদকের টিমের সাথে কথা বলেন। এসময় তার কাছে চলমান উন্নয়ন প্রকল্পগুলো এবং বাস্তবায়ন হওয়া উন্নয়ন প্রকল্পগুলোর অর্থ বরাদ্দ, প্রাক্কলন, বিল পরিশোধসহ বিভিন্ন সংস্থা কর্তৃক তদন্ত প্রতিবেদন এর কপি চাওয়া হয়।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান জানান, তার অফিসের প্রধান মূখ্য নির্বাহী কর্মকর্তা অসুস্থ এবং নির্বাহী প্রকৌশলী সাইট পরিদর্শনে গিয়েছেন তারা আসলে আগামী দুয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রাদি দুদকের কাছে পাঠানো হবে বলে আশ^স্থ করেছেন।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর