চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বেলারুশকে সাথে নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:৫১ পিএম, ২০২২-০২-১০

বেলারুশকে সাথে নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া

রাশিয়া এবং বেলারুশ ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যখন প্রচারণা চালাচ্ছে যে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে তখন এই যৌথ মহড়া শুরু করল দুই দেশ।

বেলারুশ ও রাশিয়া হচ্ছে ঘনিষ্ঠ মিত্র দেশ এবং বেলারুশের দক্ষিণে ইউক্রেনের সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। ধারণা করা হচ্ছে এই মহড়ায় রাশিয়া ৩০ হাজার সেনা পাঠিয়েছে।
মহড়া সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “নজিরবিহীন হুমকির বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া ও বেলারুশ। সে কারণে এটি খুবই সিরিয়াস মহড়া।”
মনে করা হচ্ছে- স্নায়ুযুদ্ধ অবসানের পর এই প্রথম বেলারুশে সামরিক মহড়ার জন্য রাশিয়া সবচেয়ে বেশি সেনা মোতায়েন করেছে। রাশিয়ার এই পদক্ষেপকে আমেরিকা উত্তেজনা তীব্রতর করার ব্যবস্থা বলে মন্তব্য করেছে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর ব্যাপারে অভিযোগ তুললেও মস্কো তা বারবার প্রত্যাখ্যান করেছে।
রাশিয়া বলছে, ইউক্রেন সীমান্তে যেসব সেনা মোতায়েন করা হয়েছে সার্বভৌম দেশ হিসেবে রাশিয়া তা করতেই পারে। দেশের যে কোনো জায়গায় প্রয়োজন মাফিক সেনা মোতায়েন করা রাশিয়ার বৈধ রাষ্ট্রীয় অধিকার।
এর বিপরীতে মস্কো বলছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ধুয়া তুলে আমেরিকা ও ন্যাটো জোটের সদস্যরা পূর্ব ইউরোপে তাদের সেনা উপস্থিতি নিশ্চিত করার অজুহাত খুঁজছে।পার্সটুডে

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর