শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:০৭ পিএম, ২০২১-০২-০৩
রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার জনৈক ইমরান খান মুন্না কর্তৃক কলেজছাত্রীকে বিয়ে করার আশ^াস দিয়ে প্রেমের ছলে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রতারক প্রেমিক বেকার থাকা অবস্থায় এই ঘটনা ঘটিয়ে আসলেও সম্প্রতি সে সরকারী নৌ-বাহিনীতে চাকুরি পেয়ে নিজেকে কিশোরীর কাছ থেকে সরিয়ে নিয়ে অন্যত্র বিয়ে করার চেষ্টা চালালে ধর্ষণের শিকার কিশোরী তাকে বিয়ের জন্য চাপ দেয়। এতে উক্ত প্রতারক ইমরান খান মুন্না কলেজছাত্রীকে বিয়ে করা সম্ভব নয় জানিয়ে নানা রকম হুমকি-ধামকি প্রদান করতে থাকে।
বিষয়টি নিয়ে নানাজনে ধরনা দিয়েও কোনো সুরাহা না পেয়ে উক্ত কিশোরী ও তার এলাকার লোকজন অবশেষে বুধবার দুপুরে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয় সম্মুখে মানববন্ধন ও পরবর্তীতে সংবাদ সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে কিশোরী জানায়,আমি অত্যন্ত গরিব ঘরের সন্তান। বিগত ৫মে ২০১৭ সালের দিকে এই নারী লোভী ইমরান খাঁন মুন্না আমাকে বিভিন্ন প্রলোভন ও লোভ লালসা দেখিয়ে আমাকে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি মাজারে নিয়ে গিয়ে মাজারকে স্বাক্ষী করে পরস্পর ভালবেসে বিয়েতে আবদ্ধ হই। তখন আমার বয়স ১৮বছর পূর্ণ হয়নি। ২০১৮ সালে বাংলাদেশ নৌ-বাহিনীতে ইমরান খাঁন মুন্নার চাকরি হয়। সে চাকরিতে যোগদানের পর আমাকে বলেন, আরো কয়েকটা দিন যাক তারপর তোমাকে ঘরে তুলে নিয়ে আসব। ২০১৭-২০২০ সালের মধ্যে দফায় দফায় বেশ কয়েক বার সে আমার সাথে দৈহিক মিলন করে। ২০২০ সালের মাঝামাঝি এসে তার পরিবার তার জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখছে এমন খবর আমি পেলে তখন আমি তাকে জিজ্ঞাসা করলে সে জানায় এসব কথা মিথ্যা। পরে এক পর্যায়ে সে আমাকে বিয়ে করতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে আমি আমার পরিচিতজনদের অবহিত করি। এমতাবস্থায় আমি আত্মহত্যা করতেও চেষ্ঠা করেছি। বর্তমানে আমি মানবেতর জীবনযাপন করছি।
অপরদিকে বিবাদীগণ আমার এ ঘটনাকে ধামাচাপা দিতে আমি ও আমার পরিবার পরিজনকে ঘিরে ১১-১২টি মিথ্যা মামলার অভিযোগ দিয়ে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। তাই এসব থেকে পরিত্রাণ পেতে নারী লোভী ইমরান খাঁন মুন্নাসহ এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানিয়েছে ভিকটিম। সংবাদ সম্মেলনে উক্ত কলেজ ছাত্রীর বিভিন্ন স্বজনরা ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited