শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:১২ পিএম, ২০২৬-০৮-১৯
বান্দরবানের আলীকদমে বিদায়ী জোন কমান্ডার কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর বিদায় এবং নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মো. ফরহাদুর রহমান, পিএসসি-এর বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) আলীকদম প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ বিদায় ও বরণ অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডার কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর দায়িত্বকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করা হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করা হয়।
একই সঙ্গে নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মো. ফরহাদুর রহমান, পিএসসি-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলীকদমের শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়ন অগ্রযাত্রায় তাঁর নেতৃত্বে আরও কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলার তিন বারের সফল সাবেক চেয়ারম্যান জনাব মো: আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম জিয়াউদ্দিন জুয়েল।
বক্তারা বলেন, আলীকদমের পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও উন্নয়নের পরিবেশ সুদৃঢ় করতে প্রশাসন, নিরাপত্তা বাহিনী, গণমাধ্যম ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদায়ী ও নবাগত উভয় জোন কমান্ডারের দায়িত্বকাল আলীকদমের সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী জোন কমান্ডারকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং নবাগত জোন কমান্ডারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ই...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (ক...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited