চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি: লামায় হোস্টেল নির্মাণে ‘কৈয়ের তেল দিয়ে কৈ ভাজা’র উৎসব, ভিত্তি ঢালাইয়ে ভয়াবহ জালিয়াতি!

বাস্তবায়নকারী সংস্থা ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’-এর নীরবতা নিয়ে প্রশ্ন

লামা প্রতিনিধি :    |    ০৮:২৩ পিএম, ২০২৬-০৬-১৭

শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি: লামায় হোস্টেল নির্মাণে ‘কৈয়ের তেল দিয়ে কৈ ভাজা’র উৎসব, ভিত্তি ঢালাইয়ে ভয়াবহ জালিয়াতি!

মোঃরাসেল 

বান্দরবানের লামা পৌরসভা এলাকার কোমলমতি শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তার জন্য নির্মাণাধীন একটি হোস্টেল ভবন যেন শুরুতেই মরণফাঁদে পরিণত হতে চলেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন লামা পৌরসভার হলিচাইল্ড পাবলিক স্কুলের হোস্টেল উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজে প্রকাশ্য অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং চরম কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের ভাষায়, প্রায় ৫৫ লাখ টাকা বাজেটের এই সরকারি প্রকল্পে ঠিকাদার এখন মেতে উঠেছেন ‘কৈয়ের তেল দিয়ে কৈ ভাজা’র উৎসবে।কাদার ওপরেই ঢালাই, আধা ঘণ্টাতেই তলিয়ে গেল মূল ভিত্তিসরেজমিনে এবং প্রাপ্ত চিত্রে দেখা গেছে, পাঁচতলা ভবনের জন্য নির্ধারিত ফাউন্ডেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘বেইজ’ বা মূল ভিত্তি ঢালাইয়ে নির্মাণ প্রকৌশলের ন্যূনতম নিয়ম মানা হয়নি। নিয়ম অনুযায়ী, ভূগর্ভস্থ পানি পাম্পের সাহায্যে সম্পূর্ণ সেচে ফেলে কাদা পরিষ্কারের পর ঢালাই করার কথা। কিন্তু এখানে জমে থাকা ময়লা পানি ও কাদার ওপরেই তড়িঘড়ি করে ঢালাই সম্পন্ন করা হয়। ঢালাইয়ের কাজ শেষ হতে না হতেই (মাত্র আধা ঘণ্টার ব্যবধানে) ভূগর্ভস্থ পানি উপচে পুরো ভিত্তি অংশটি তলিয়ে যায়।প্রকৌশলীদের মতে, সিমেন্ট-কংক্রিট পুরোপুরি জমাট বাঁধার আগে এভাবে পানি ও কাদা মিশে গেলে সিমেন্টের কার্যকারিতা বা শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে কংক্রিট তার কাঙ্ক্ষিত স্থায়িত্ব হারায় এবং ভেতরে ফাঁপা বা মারাত্মক ত্রুটি তৈরি হয়, যা ভবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।নতুন বালুর বদলে পুরোনো বালি ব্যবহারের চাতুরীঅভিযোগের এখানেই শেষ নয়। পাঁচতলা ভবনের ওজনকে ধরে রাখার জন্য কাজের বিবরণী অনুযায়ী নির্দিষ্ট দানাদার মানের ‘মোটা লাল বালু’ বা সিলেট বালু ব্যবহার করা বাধ্যতামুলক। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান খরচ বাঁচাতে মাটি কাটার সময় নিচ থেকে উত্তোলিত পুরোনো ভরাট করা ময়লা ও কাদাযুক্ত স্থানীয় বালু দিয়েই ঢালাইয়ের মিশ্রণ তৈরি করছে। কাদা ও জৈব আবর্জনাযুক্ত এই বালু ব্যবহারের কারণে ভবনের স্থায়িত্ব ধূলিসাৎ হতে বসেছে।রডে মরিচা ও ভবন ধসের তীব্র ঝুঁকিস্থানীয় সচেতন নাগরিক ও নির্মাণ বিশেষজ্ঞদের আশঙ্কা, মাটির নিচের এই মূল ভিত্তিটি কাদা-পানিতে দুর্বল হয়ে পড়ায় কয়েক বছরের মধ্যেই ভেতরের রডে মরিচা ধরবে। রড ফুলে গিয়ে কংক্রিট ফেটে যাবে এবং যেকোনো সময় পুরো ভবনটি একপাশে দেবে গিয়ে শত শত শিক্ষার্থীর প্রাণহানির কারণ হতে পারে।

অভিযোগ অস্বীকার করে বিপ্লবের বক্তব্যএসব অনিয়ম ও জালিয়াতির বিষয়ে অভিযুক্ত ঠিকাদার বিপ্লবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। নিজেকে মূল ঠিকাদার নয় দাবি করে তিনি বলেন, "আমি এই কাজের ঠিকাদার না, আমি কেবল কাজটি দেখাশোনা করছি মাত্র।" কাজের মান নিয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, "এখানে কাজ ঠিকঠাক মতোই চলছে, কোনো ধরনের অনিয়ম হচ্ছে না।"তবে তিনি নিজেকে কেবল ‘দেখাখোনাকারী’ দাবি করলেও, লাইসেন্স কার নামে এবং কেন মূল ঠিকাদার সাইটে অনুপস্থিত—সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রকৌশলীর বক্তব্য মেলেনিপ্রকল্পটির সার্বিক তদারকি ও কাজের মানের বিষয়ে জানতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের লামা এলাকার স্থানীয় দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তাকে ফোনে না পাওয়ায় এবং তার সাথে সরাসরি যোগাযোগ করতে না পারায় এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রশাসনের হস্তক্ষেপের দাবি, দুর্নীতির চাক্ষুষ প্রমাণ থাকার পরও কাজ চলমান থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা অনতিবিলম্বে এই ত্রুটিপূর্ণ কাজ স্থগিত করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বান্দরবান জেলা প্রশাসক এবং লামা উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্চতর কারিগরি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। একই সাথে পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে ঢালাইয়ের শক্তি যাচাই এবং দুর্নীতিবাজ ঠিকাদারের লাইসেন্স বাতিলের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর