শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:১১ পিএম, ২০২৬-০২-১২
চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তাঁকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করা হয়েছিল। তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। ‘সেই গণতন্ত্র আজ ফিরে পাওয়ার আশায় মানুষ লাইন ধরে ভোট প্রদান করছে। এই গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত থাকুক। আজকের দিনে একমাত্র প্রত্যাশা, আর যেন কোনদিন কোনও অপশক্তি জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে’। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-৮ আসনে নগরের চান্দগাঁও আবাসিক বি ব্লক সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় আজ এক নতুন অধ্যায় শুরু হলো। আজ আমি আনন্দিত, আমরা আমাদের নাগরিক অধিকার তথা ভোটাধিকার নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করতে পারছি। গণতন্ত্রের জন্য আমাদের দল বিএনপিসহ এদেশের মানুষ সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited