শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:২৪ পিএম, ২০২৫-১২-১৪
জননিরাপত্তা জোরদার ও অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে আলীকদম সেনা জোনের সার্বিক পরিকল্পনা, নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে আলীকদম বাজার এলাকায় অগ্নি নির্বাপনের একটি বাস্তবমুখী ও সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত এ মহড়ায় সেনাবাহিনীর সদস্যরা অগ্নিকাণ্ডের একটি বাস্তব পরিস্থিতি অনুকরণ করে দ্রুত ঘটনাস্থল ঘেরাও, সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আগুনের উৎস শনাক্তকরণ এবং তাৎক্ষণিক নির্বাপনের বিভিন্ন ধাপ দক্ষতার সঙ্গে প্রদর্শন করেন।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বাজার কমিটি ও স্বেচ্ছাসেবীদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে ওঠে, যা পুরো কার্যক্রমকে বাস্তবসম্মত ও শিক্ষণীয় করে তোলে। এতে ব্যবসায়ী ও সাধারণ জনগণ অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
এ সময় অগ্নি-নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা, অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং সমন্বিত উদ্ধার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
আলীকদম সেনা জোন সূত্রে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া নিয়মিতভাবে পরিচালিত হবে।
মহড়ার শেষে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited