শিরোনাম
আবদুল্লাহ মজুমদার : | ০৬:৪১ পিএম, ২০২৬-০৮-১২
কালির কুহেলি ঘন, অক্ষর আজ অবরুদ্ধ,
ফোরাম-চত্বরে ক্লাবের ছায়া—দ্বন্দ্ব বড় দুর্বোধ্য।
মসনদের মায়াবী খেলায় বিবেক আজ নির্বাক,
সংবাদের শিরায় শিরায় জমে অনুচ্চারিত হাহাকার।
একদিকে প্রভাবের দাপট, অন্যদিকে ক্ষীণ বলয়,
দুই পক্ষের স্নায়ুযুদ্ধে গণমাধ্যমের ক্ষয়।
নিউজের নেই কূলকিনারা, নেই কোনো দিশারি,
শিরোনাম ঝলমলে হলেও অন্তঃসার ভারী।
দু’কলমের যোগ্যতা যাদের কলমে অনুপস্থিত,
তারাই নেতৃত্বে—এ কোন নির্মম পরিহাস!
প্রজ্ঞা যেন নির্বাসিত, মেধা কূপমণ্ডূক,
পদ-পদবির অহংকারে বিবেক আজ নির্লজ্জ, নির্বাক।
লেজ নেই কুত্তার—নাম তার বাঘা,
হুঙ্কারে দিগন্ত কাঁপে, কাজে শূন্যতা জাগে।
কেউ ক্ষমতার কুহকে, কেউ পরাশ্রয়ের ছায়ায়,
দু’পক্ষের কূটকৌশলে সত্য হারায় মায়ায়।
ইউনিয়নের কাণ্ডারি যদি নিজেই দিকভ্রান্ত,
গণমাধ্যমের তরী তবে ঘূর্ণাবর্তে ক্লান্ত।
তবু কালির অন্তস্তলে জেগে থাকে প্রত্যয়ের শিখা,
একদিন মসনদ ভাঙবে—জেগে উঠবে সত্যের দীক্ষা।
সেদিন পদ নয়, প্রজ্ঞাই হবে পরিচয়ের মাপকাঠি,
বাঘা নামের হুঙ্কার নয়—কলমই লিখবে নেতৃত্বের শেষ পঙ্ক্তি।
আবদুল্লাহ মজুমদার : : গভীর রাত। ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই। বাড়ির অন্য ঘরগুলোর আলো একে একে নিভে গেছে। চারপাশে নেমে এস...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : সব কবিতা শব্দ দিয়ে শুরু হয় না; কিছু কবিতা শুরু হয় নীরবতা দিয়ে। কিছু কবিতা ভাষায় নয়, ভাষাহীনতাà...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : জুলাই— কোনো ক্যালেন্ডারের মাস নয়; রাষ্ট্রের বুকের ভেতর জমে থাকা বজ্রের মতো এক দীর্ঘ কম্পন। রা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : নক্ষত্রেরও পূর্বের যে নিবিড় অন্ধকার, সেখানেই শব্দ খুঁজে পায় তার আদিম অনুরণন। একজন কবি শুধু পঙ্à¦...বিস্তারিত
আমাদের সাহিত্য : : ---- হিলারী হিটলার আভী চিতাযজ্ঞে ধ্বংস হচ্ছে আশা ভালবাসা সোনালি জীবন ও যৌবন আর বাইপাস পারবে নà...বিস্তারিত
আমাদের সাহিত্য : : আবদুল্লাহ মজুমদার কোরবানির বিধান রাখি মনে ঈমানি জোরে নিসাব থাকলে ওয়াজিব হয় মুমিনের ঘরে ঈদের ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited