শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২০ পিএম, ২০২৫-১২-১৫
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পু গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন খুরশিদ আলম (৩২) ও মো. হাসান ওরফে আকাশ (২৭)। তাদের মধ্যে খুরশিদ আলম নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর এলাকার বাসিন্দা এবং হাসান চট্টগ্রামের ভূজপুর এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ জানা ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বাঁশখালী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, চেকপোস্ট চলাকালে বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে একটি সন্দেহজনক টেম্পু গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় টেম্পুর ভেতর লুকানো অবস্থায় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited