চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

খুলছে পুরাতন কাপড়ের গাইড, জমছে বিক্রি

নিজস্ব প্রতিবেদক    |    ০২:১৯ পিএম, ২০২৫-১১-২৩

খুলছে পুরাতন কাপড়ের গাইড, জমছে বিক্রি

শীত এসে গেছে। হিমেল হাওয়া আর কুয়াশার দাপট বাড়ার আগেই খাতুনগঞ্জের আমিন মার্কেটসহ আশপাশের পুরাতন কাপড়ের আড়তগুলোতে শুরু হয়েছে বেচা-কেনা। দেশজুড়ে শীতপ্রবণ এবং প্রত্যন্ত অঞ্চলের হকার, দোকানি, ভাসমান বিক্রেতারা কিনছেন বিদেশি পুরাতন কাপড়ের গাইড।
চীন, কোরিয়া, তাইওয়ান, জাপান থেকে আমদানি হওয়া এসব গাইডের ওজন সাধারণত ৪০ থেকে ৮০ কেজি। মার্কা দেখে বোঝা যায় গাইডে কী ধরনের আইটেম আছে। তাইওয়ানের ‘টিয়া পাখি’, ‘ট্রিপল এ’, ‘ট্রিপল নাইন’, ‘এলজি’, ‘ট্রিপল সেভেন’, ‘মেগা’ কিংবা কোরিয়ার ‘ট্রিপল ফাইভ’-এসবই ক্রেতা ও বিক্রেতাদের বিশেষ সাংকেতিক ভাষা।

ব্যবসা
ব্যবসাবিক্রেতারা জানান, গাইডের দাম নির্ভর করে রপ্তানিকারক দেশের কোড, মার্কা, ওজন ও মানের ওপর। প্রতিটি জ্যাকেটের গাইড বিক্রি হয় ৬ হাজার থেকে ১৫ হাজার টাকায়। আর বেবিস্যুটের গাইড ৬ থেকে ১০ হাজার টাকা। তবে ডলারের দাম বাড়ায় আমদানি কিছুটা কমলেও মজুদ ভালো রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। 
ব্যবসাখাতুনগঞ্জে পুরাতন শীতের কাপড়ের পাইকারি দোকান রয়েছে শতাধিক। নগরের মাঝিরঘাট ও আশপাশে রয়েছে বড় বড় গুদাম, যেখানে চাহিদা কমে গেলে গাইড সংরক্ষণ করা হয়। এসব গাইড আনা-নেওয়ায় জন্য শ্রমিক ও গাড়িভাড়া বাবদ পাইকারদের গড়ে ১২০ থেকে ১৬০ টাকা খরচ হয়। খুচরা ব্যবসায়ীদের দাবি, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তরা অনেকে পুরাতন কাপড়ের ওপর ভরসা করেন। 
ব্যবসাএদিকে শীতের পোশাক কিনতে ফুটপাতে ভিড় করছেন সাধারণ মানুষ। পরিবারের সদস্যদের জন্য সাশ্রয়ী মূল্যে শীতবস্ত্র খুঁজছেন অনেকে। মার্কেট থেকে কেনার সাধ্য না থাকায় এখান থেকে কম দামে তুলনামূলক ভালো মানের পোশাক পাওয়া যাচ্ছে বলে জানালেন সাধারণ ক্রেতারা। 
শীত যতো বাড়বে খাতুনগঞ্জে পুরাতন কাপড়ের পাইকারি বেচাকেনা ততই বাড়বে। দেশে শীতবস্ত্রের সাশ্রয়ী উৎস হিসেবে পুরাতন গাইডের বাজার বরাবরই ভরসার জায়গা বলে  জানালেন চট্টগ্রামের হকার্স মার্কেট, রিয়াজুদ্দিন বাজারসহ স্থানীয় খুচরা বাজারের বিক্রেতারা।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর