শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:০১ পিএম, ২০২৫-১০-১৪
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে ওই নারী কেঙড়াছড়ি গ্রাম থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরণছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে গিয়ে লতা মারমা নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা মাছ ধরার জাল ব্যবহার করে হ্রদে তল্লাশি শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লতা মারমা কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। জানা গেছে, তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন এবং ঘটনার সময় অন্তঃসত্ত্বা ছিলেন।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর আইনি পদক্ষেপ শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited