চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মানুষ ইবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়,ধর্ম উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি :    |    ০৪:২০ পিএম, ২০২৫-০৭-০৫

মানুষ ইবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়,ধর্ম উপদেষ্টা

মানুষ ইবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (৫জুলাই) সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলার মেঘলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচনকালে তিনি একথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‌‘শান্তি-প্রশান্তির খোঁজে মানুষ মসজিদে আসেন। মানুষ ইবাদত ও নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। নামাজ মানুষকে অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে রক্ষা করে। আমরা বিশ্বাস করি, মসজিদের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সমাজের কাছে পৌঁছে যাবে।’
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে জেলায় আগেও অনেক মসজিদ,মন্দির,ক্যাংসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মিত হয়েছে।তবে বান্দরবানের প্রবেশদ্বার ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রের পাশে অতিসুন্দর এই মডেল মসজিদ স্থাপন হবে সেটা ভাবতেই আনন্দ বোধ হয়। দীর্ঘদিন ধরে বিশেষ করে সাতকানিয়ার লোকজন ও এই অঞ্চলের মানুষ ভাতৃত্ববোধ নিয়ে সহাবস্থানে বসবাস করে আসছেন।
তিনি বলেন, ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে যেমন এই মসজিদ অগ্রণী ভূমিকা পালন করবে, তেমনি এই সহাবস্থান আরও তরান্বিত বলে প্রত্যাশা করি।
অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আওয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক, বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক প্রমুখ।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর