শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৫৬ পিএম, ২০২৬-০২-২৪
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। ২৩ ফেব্রুয়ারি বিকেলে নবনির্বাচিত এমপির গ্রামের বাসভবনে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি প-িত লিংকন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। প্রধান বক্তা ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বাবু মিহির চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব ও তরুণ বিএনপি নেতা রোটারিয়ান জুয়েল চক্রবর্তী। এ ছাড়া সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট তরুণ কিশোর দেব, দয়াল রায়, এডভোকেট মিহির দে, সুমন কুমার বণিক, প্রতাপ রায়, মন্টু কুমার দে, বাসু চৌধুরী, মানস চক্রবর্তী, লিটন মহাজন, রবিন পাল, মিন্টু নাথ, সৈকত দাশসহ বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও মালা পরিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেমিশে আমরা ফটিকছড়িকে গড়ে তুলবো। আপনাদের ওপর কখনো কোনো আঘাত এলে প্রথম প্রতিবাদ আমি, সরোয়ার আলমগীর, করবো।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক ও পেশাজীবী মহলের মিলনমেলায় পরিণত হয় ইফতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited