শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:৪৫ পিএম, ২০২৫-০৪-১৩
রাঙামাটিতে ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে তার কর্মস্থল রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে হেফাজতে নিয়ে রাজধানীর দিকে রওয়ানা হয়েছে পুলিশের একটি বিশেষ টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।
পুলিশের উদ্বর্তন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন। রোববার বেলা আড়াইটার পর পুলিশের একটি টিম তাকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে ডেকেছে। তিনি ঢাকায় যাচ্ছেন। আমরা তাকে পৌঁছে দিচ্ছি।
৩০ তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে ২০১২ সালের ৩ জুন অনির্বাণ চৌধুরী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৮ সালের ২০ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।
২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কমর্রত ছিলেন বলে জানাগেছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited