শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:৪১ পিএম, ২০২৫-০৯-২১
নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, শনিবার নতুন রেলওয়ে স্টেশন ৭ নং পাকিং এর প্রবেশ মুখ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আগুনশাইল গ্রামের মো. আজিম (৩০) ও একই জেলার নাঙ্গলকোট উপজেলার আশার কোটা গ্রামের মো. সোহাগ (৩৬)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, জিজ্ঞাসাবাদে আজিম স্বীকার করেছেন যে, সহযোগী সোহাগের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করে আসছিলেন। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা ওয়াকিটকি ব্যবহার করতেন। তারা যুবলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
ওসি আরো জানিয়েছেন, সংশ্লিষ্ট আইনে মামলা করে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited