শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৫:১৭ পিএম, ২০২৫-০৮-১৯
কক্সবাজারের টেকনাফে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনা সভা এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে শুরুতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৮ জুলাই (সোমবার) দুপুরের দিকে টেকনাফ উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করা হয়। সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলমের সঞালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। বিশেষ অতিথি-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিব হাসান চৌধুরী, ২ বিজিবির প্রতিনিধি ক্যাপ্টেন মুবাশ্শির নাকীব তরফদার, কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, থানা পুলিশের প্রতিনিধি এসআই হেলাল উদ্দিন, বিএনপি নেতা মো: আব্দুল্লাহ, শাহাদাত হোসেন, জামায়াত নেতা রবিউল হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা মও আহমদ হোসেন ও সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী প্রমূখ।
সভাশেষে ২জন সফল মৎস্য চাষীকে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে ৮ কেজি ওজনের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সভায় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদী থেকে প্রায় সময় জেলে ধরে নিয়ে যাচ্ছেন আরাকান আর্মির। রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির দখলে রয়েছে। তাই নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশের জলসীমানা অতিক্রম করবেন না। এছাড়াও ২/৩ মাসের মধ্যে জেলেদের তালিকা হালনাগাদ করার জন্য মৎস্য কর্মকর্তাকে জরুরী নির্দেশ দেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited