চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, পরিবারে চলছে শোকের মাতম

রাউজান প্রতিনিধি :    |    ০৩:০৮ পিএম, ২০২৬-০৮-০৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, পরিবারে চলছে শোকের মাতম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

৬ আগস্ট বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের  কাটাখালী তক্তারপুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাসেল পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহত রাসেলের স্বজনরা জানান,চট্টগ্রাম নগরীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাসেল কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কাপ্তাই উপজেলার রাইখালী ফেরার পথে  চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় কাপ্তাই থেকে  ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রথমে সড়কের উপর একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ সময় ঠিক তার পেছনেই থাকা রাসেলের মোটরসাইকেল বাসের ধাক্কায় চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার ডান পা উরু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

মারাত্মকভাবে আহতাবস্থায় বাদশা নামের এক সিএনজি অটোরিকশা চালক এবং চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নেছারুলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাখালিস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই নিহত রাসেলের স্বজনরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। এ সময় তাদের বুকফাটা বিলাপে হাসপাতাল এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। 

 রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনার পরই খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। 

পরিবারের একমাত্র পুত্র সন্তানের এই আকস্মিক মৃত্যুতে ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের পরিবার শোকে স্তব্ধ। 

রিটেলেড নিউজ

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত


বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ই...বিস্তারিত


হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি : : আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (ক...বিস্তারিত


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....বিস্তারিত


রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজান প্রতিনিধি : : দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মà¦...বিস্তারিত


ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর