চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০১ পিএম, ২০২৬-০২-১২

গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে: আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই ভোট আমাদের জন্য বিশেষ। কারণ বাংলাদেশের মানুষ গত ১৭-১৮ বছর ভোট দিতে পারেনি। এই ভোটের পেছনে বহু মানুষের ত্যাগ রয়েছে, অনেক মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। কেউ জীবন দিয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন। অনেকে ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন। কেউ পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন, কেউ জেলখানায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভোটাধিকার প্রয়োগের পর অনুভূতি প্রকাশ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমি তাদের সবাইকে আজ স্মরণ করছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে, যারা রাজপথে নেমে নিজেদের অধিকার আদায় করেছেন। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি নিজের জীবন বিপন্ন করে গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করেছেন। তারেক রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশত্যাগ করে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আবার একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে ফিরে যাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে। তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, সরকার নির্বাচিত হবে-যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটাই গণতন্ত্রের মূলমন্ত্র। আজকের এই ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমি কোথাও পক্ষপাতমূলক কিছু দেখিনি। নির্বাচন সুষ্ঠুভাবেই চলছে। গণতন্ত্র যে ফিরে আসছে, মানুষ তা অনুভব করছে। তিনি বলেন, বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। বারবার তারা বিএনপির নেতৃত্বের ওপর ভরসা করেছে। এবারও আমি লক্ষ্য করছি, মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। জনগণের মধ্যে সেই দৃশ্যমান প্রত্যাশা রয়েছে যে, বিএনপি সরকার গঠন করে দেশকে সামনে এগিয়ে নেবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, তা বাস্তবায়নের সুযোগ জনগণ দিতে চায়।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর