শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৮:০৮ পিএম, ২০২৬-১০-০১
চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত উত্তর মাদার্শায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (শনিবার) উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় ময়দানে বিশাল এই মাহফিল ও সম্মেলনের আয়োজন করা হয়। উত্তর মাদার্শা আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই সম্মেলনের সফল বাস্তবায়ন ঘটে।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হাসান তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার শাইখুল হাদীস, আল্লামা মুফতি কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের গুরুত্ব ও রাসূলে পাক (সা.) এর অসীম শানের ওপর আলোচনা করেন পাহাড়তলী নেছারীয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা রফিক উদ্দিন ছিদ্দিকী।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন রাউজান গহিরার মোবারক খীল শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন কাদেরী। তিনি মাহফিল সফল করতে সার্বিক সহযোগিতার উপকারিতা ও গুরুত্বের ওপর বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা হযরত মাওলানা মোহাম্মদ আবদুস সবুর, মোহাম্মদীয় হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা মোহাম্মদ জসীম উদ্দীন এবং একই মাদরাসার সুপার হযরত মাওলানা আবু তালেব আলকাদেরী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে মানবিক ও ব্যবসায়িক সংগঠক, আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
মাহফিলের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব হযরত মাওলানা ফরিদুল আলম এবং সমগ্র মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম। সম্মেলনটি সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেন কমিটির আহ্বায়ক হাজী মুহাম্মদ সেলিম এবং সচিব হাজী মোহাম্মদ আলম খাঁন।
উক্ত সুন্নী সম্মেলনে এলাকার সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ার কোলাগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পহেলা বড়ুয়ার দুই চাচাতো ভাইকে দেখতে হাসপাতালে গà...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপà...বিস্তারিত
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার যোà...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited