শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:৫৪ পিএম, ২০২১-১২-১৪
মীরসরাইয়ে "শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১" উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে প্রথমে শহিদদের আত্মার শান্তির কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি মীরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন বলেন, "পাকিস্তানিরা বাংলাদেশের মাটি চেয়েছিলো, মানুষ নয়। যে কারণে তাঁরা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র মানুষের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ডিসেম্বর মাসে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ১৬ ডিসেম্বর বিজয়ের ঠিক আগে বিশ্বাসঘাতক আলবদর ও আলশামসদের মাধ্যমে তালিকা করে দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এ অপশক্তির চক্রান্ত স্বাধীনতার পরেও চলেছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে ধর্মনিরপেক্ষ ভাবনা পরিহার করে ধর্মভিত্তিক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা চলে। পরাজিত শক্তিরা আজও বঙ্গবন্ধু ও সংবিধানের বিরুদ্ধে কথা বলে "।
এ সময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান (পিপিএম), জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন (মামুন), সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited