শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৭:২৩ পিএম, ২০২২-০৮-১১
ফটিকছড়ির বাগান বাজার রামগড় চা বাগানে র চা শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিকরা।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে এ কর্মসূচি পালন করছেন বাগানের চা শ্রমিকরা।
বৃহস্পতিবার(১১আগস্ট) সকাল ৯টা থেকে মানববন্ধন ও কর্মবিরতি পালন শেষে চা বাগান অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, রামগড় চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগড়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়,
সমাবেশে চা শ্রমিক নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সেই তুলনায় চা শ্রমিকদের বেতন বাড়েনি, চা-শ্রমিকরা ১২০ টাকা মজুরিতে কাজ করছেন দিনের পরদিন।
গত বছরের ডিসেম্বরে শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এ সময় শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু চুক্তির ১৯ মাস পার হলেও সেই প্রতিশ্রুতি আজো বাস্তবায়ন করা হয়নি।
তার জন্য আমাদের চা শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। তারা হুশিয়ারি দেন যে, তিন দিনের মধ্যে দাবি না মানা হলে বাগানের অচলাবস্থা সৃষ্টি ও রাস্তায় নামতে শ্রমিকরা বাধ্য হবে,
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধরণ সম্পাদক বিপ্লব মুন্ড, চা-বাগান শ্রমিক যুব পরিষদ নেতা জয় চন্দ্র দে, বাগানের সাবেক সাধরণ সম্পাদক মিন্টু চন্দ্র দে, চট্টগ্রাম চা ব্যালির সাধারণ সম্পাদক যতন কুমার স্থানীয় ইউপি সদস্য কালু মেম্বার, সাংবাদিক বেলায়েত হোসেন, করিম শাহ প্রমূখ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited