শিরোনাম
এম,নুরুদ্দোজা,চকরিয়া: | ০৬:৩৭ পিএম, ২০২০-১০-০৫
কক্সবাজারের চকরিয়ায় উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বিট এলাকায় অভিযান চালিয়ে মার্টি ভর্তি একটি ডাম্পার গাড়ি আটক করা হয়েছে।
রবিবার (৪অক্টোবর) দুপুরে চকরিয়া উপজেলার সংরক্ষিত কাকারা বনবিটের বাদশার টেক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বনবিভাগ সূত্রে জানায়, কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল এলাকায় রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালানো হয়। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলামের নির্দেশনায় এবং ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোহাম্মদ.সোহেল রানার সার্বিক সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
এ সময় সাথে ছিলেন কাকারা বনবিট কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজায়গীরদারসহ স্থানীয় শ্রমিকরা।
অভিযানে নেতৃত্ব দেওয়া ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং তাদেরই নির্দেশনার আলোকে দুপুরে সাঁড়াশি অভিযান চালানো হয় কাকারা বনবিটে। এসময় সংরক্ষিত বনবিট থেকে পাহাড় কেটে মাটি নেয়ার সময় মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি আটক করা হয়।
তিনি আরও বলেন, মাটি ভর্তি ডাম্পার গাড়ি আটক করার বিষয়ে বনবিভাগ থেকে পিওআর মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের ব্যাপারে কোন ধরণের ছাড় নেই।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited