শিরোনাম
রিপোর্টার | ০৬:৪০ পিএম, ২০২৫-০৯-০১
মো: শহিদুল ইসলাম হাটহাজারী, প্রতিনিধি :
হযরত শাহ সূফী সৈয়দ মকবুল আহমদ শাহ (রহ.)-এর মাজারে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১ সেপ্টেম্বর, ৭ রবিউল আউয়াল সকাল ১০টায় মাজারে জশনে জুলুস শুরু হয়।
জুলুসটি হযরত শাহ সূফী সৈয়দ মকবুল আহমদ শাহ (রহ.)-এর মাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গাজীপাড়া, মদনহাট, জামতল, ইসলামিয়াহাট এবং বাদামতল প্রদক্ষিণ করে দরবার ময়দানে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
মকবুলিয়া আহমদিয়া আমিরিয়া দরবার শরিফের শাহজাদা সৈয়দ নুরুল আজম শাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ইসলামিয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা ইদ্রিস আনসারী। জুলুসে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মোস্তফা আলম আল-কাদেরী, হান্নান মাইজভান্ডারী, হাফেজ জয়নাল আবেদীন এবং মোহাম্মদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. বোরহান উদ্দিন, মো. জামশেদ, মো. আবু নোমান, এইচ এম এরশাদ এবং মো. শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দরবারের ছোট শাহজাদা সৈয়দ শফিউল আজম শাহ, আলী আজগর জাহেদ, মো. শাহাবুদ্দীন, ইসতিমাম আলী দুলহান, শাহরিয়ার চৌধুরী আলভী, বেলাল হোসেন নিশান এবং এলাকার ধর্মপ্রাণ সুন্নী মুসলিম জনতা।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশের বিভিন্ন স্থানে জশনে জুলুস করা প্রয়োজন, কারণ রবিউল আউয়াল মাস আসলেই একদল মাওলানা ফতুয়া দিতে থাকে, আর সাধারণ মুসলমানদের মাঝে বিভ্রান্তী সৃষ্টি করে |
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited