চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৯ পিএম, ২০২২-০৮-১৫

জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মহালছড়িতে ১৫আগস্ট উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল'র সভাতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন'র সঞ্চালনা ও বক্তব্য রাখেন। 

এছাড়াও বক্তব্যে রাখেন আ'লীগ সহসভাপতি চিন্তাহরণ শর্মা, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ, কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী, ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান এবং সদরের সকল ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম ও পাড়া মহল্লা হতে আগত নেতাকর্মী ও আওয়ামী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপস্থিত দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ১৯৪৮-১৯৭১ পর্যন্ত ও ১৯৭৫ সালের দেশের স্বার্থে আত্মহুতি দেয়া ও ১৯৭৬ সাল হতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্রের রক্ষার্থে গণতান্ত্রিক আন্দোলনে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নিরবতা পালন করা হয়। 
দলীয় কার্যালয় হতে র‍্যালী শুরু হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলা কৃষক লীগ কর্তৃক বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ মিনারের পাশে রতন কুমার শীল ও মোঃ জসিম উদ্দিনের উপস্থিতিতে একটি নিমের গাছ লাগানো হয়।

দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস ও ভবনে, বাজারের বিভিন্ন দোকানে পতাকা অর্ধনমিত করে তোলা হয়। র‍্যালী ও আলোচনা সভার শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

বাঙ্গালি জাতির আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মহালছড়ি থানা, উপজেলা প্রেসক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রেড ক্রিসেন্টের যুব ইউনিট ও মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল পৃথক ভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর