শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:০৯ পিএম, ২০২৫-০২-১১
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ উপায়ে গ্যাস ‘ক্রস ফিলিং’ করার খবর পেয়ে ষ্টেশনে অভিযান চালিয়ে ৬৭০ টি সিলিন্ডার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় একটি গুদাম ঘরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় গ্যাস ক্রস ফিলিংয়ের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার খবর পেয়ে অভিযান চালিয়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সময় ৬৭০ টি সিলিন্ডার জব্দ করি।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited