চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের ২ ঘন্টা কর্মবিরতি

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৩:৪২ পিএম, ২০২৫-০৬-২৪

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের ২ ঘন্টা কর্মবিরতি

সারা দেশের মত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারীরা প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ  মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন, জন্মের পর থেকে একজন শিশুকে যেসব প্রতিষেধক টিকা দেওয়া হয়, সেগুলো মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই দেন। কিন্তু গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল এ কাজের স্বীকৃতি এখনো মেলেনি। দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা, উপযুক্ত বেতন কাঠামোসহ ন্যায্য দাবিগুলো বারবার উত্থাপন করলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মো. আনোয়ার হোসেন, সুমন কান্তি ঘোষ, মো. দিদারুল আলম, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আক্তার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা, প্রান্ত পারিয়েলসহ আরও অনেকে।

বক্তারা জানান, প্রস্তাবিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) অন্তর্ভুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীত করা।

তারা বলেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর মধ্যে এক বিশাল অংশ চরম বেতন বৈষম্যের শিকার। অথচ স্বাস্থ্য খাতে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রাখছে এই তৃণমূল স্বাস্থ্যকর্মীরাই। স্বাস্থ্য সহকারীরা জানান, আগেই কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে। এরপরও যদি দাবি মানা না হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

রিটেলেড নিউজ

আজ বিশ্ব দুগ্ধ দিবস  

আজ বিশ্ব দুগ্ধ দিবস  

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  আজ রবিবার  ০১ জুন বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫। দুধ এবং দুগ্ধজাত পণ...বিস্তারিত


বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস : পরিপাকতন্ত্রের যত্নে সচেতনতা জরুরি

বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস : পরিপাকতন্ত্রের যত্নে সচেতনতা জরুরি

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্...বিস্তারিত


২৮ মে বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫ 

২৮ মে বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫ 

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  আজ বুধবার ২৮ মে, বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫।বিশ্ব ব্লাড ক...বিস্তারিত


বিশ্ব থাইরয়েড দিবস : প্রতিরোধ করতে প্রয়োজন সঠিক রোগ নির্ণয় ও আদর্শ  চিকিৎসা পদ্ধতি 

বিশ্ব থাইরয়েড দিবস : প্রতিরোধ করতে প্রয়োজন সঠিক রোগ নির্ণয় ও আদর্শ  চিকিৎসা পদ্ধতি 

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  ২৫  মে, বিশ্ব থাইরয়েড দিবস ২০২৫। হরমোনজনিত এ সমস্যা থেকে মান...বিস্তারিত


এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে যোগ দিলেন ডা. শ্রাবণী চক্রবর্তী

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে যোগ দিলেন ডা. শ্রাবণী চক্রবর্তী

খবর বিজ্ঞপ্তি : বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে...বিস্তারিত


চট্টগ্রামে এসএসসি’র ভূগোল পরীক্ষায় অংশ নেয়নি ১০৮৮ জন

চট্টগ্রামে এসএসসি’র ভূগোল পরীক্ষায় অংশ নেয়নি ১০৮৮ জন

স্টাফ রিপোর্টার : : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৮৮ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর