শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫২ পিএম, ২০২৬-০৯-৩০
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যে কিছুটা প্রভাব পড়লেও সেটা সামলে নিয়ে পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী নেতা এনামুল হক জানান, জ্বালানি তেলের দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে টেকনাফ স্থলবন্দরে বিভিন্ন আমদানি-রপ্তানির মালামাল পরিবহনের খরচও বেড়েছে। মিয়ানমার থেকে আমদানি করা পণ্যের কিছু অংশ ঢাকায় যাচ্ছে। আর কিছু পণ্য স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। পরিবহন খরচ বাড়লেও ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক কাজকর্ম পুরোদমে চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, দীর্ঘদিন টেকনাফ স্থলবন্দর বন্ধের পর মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য সীমিত পরিসরে আবারো চালু হয়েছে। তবে আগের মতো সীমান্ত বাণিজ্য চালু হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গতি বাড়বে এবং স্থানীয় শ্রমিকদের আরও কাজের সুযোগ বাড়বে। ঢাকা থেকে টেকনাফ স্থলবন্দরে টাইলস নিয়ে আসা ট্রাকচালক রবিউল হাসান জানান, আগে ঢাকা থেকে টেকনাফে মালামাল নিয়ে আসতে একটি ট্রাকের ভাড়া ছিল ২৩ হাজার টাকা। জ্বালানি তেলের দামবৃদ্ধির কারণে এখন তা বাড়িয়ে ২৪ হাজার টাকা নেওয়া হচ্ছে। টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এহেতাশামুল হক বাহাদুর জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীরা ট্রান্সপোর্টের মাধ্যমে গাড়ি ভাড়া করে পণ্য আনা-নেওয়া করেন। বর্তমানে গাড়িভাড়া কতটা বেড়েছে এবং পরিবহন খাতে কীভাবে খরচ নেওয়া হচ্ছে, তা পরিবহন ব্যবসায়ীরা জানবেন। তবে আগের থেকে খরচ বেড়েছে। এর প্রভাবতো কিছুটা হলেও ব্যবসায় পড়ছে। এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার জসিম উদ্দিন জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়ার খবর দেখেছি।
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : প্রাথমিক শিক্ষার শুরুতেই শিশুদের শেখানো হয় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির গুরুত্ব। অথচ রাঙ্গামাট...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য জেলা রাঙ্গামাটির মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে চরম জনবল সংকট। জেলার ১০ উপজেলায় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় অনুমোদন ছাড়াই পাহাড় কেটে চলাচলের রাস্তা তৈরির অভিযোগে এনফোà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited