শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ১১:১৭ এএম, ২০২১-০৩-০২
আনোয়ারা উপজেলায় খেলতে গিয়ে রিতু আকতার(৮) ও হামদান(২) নামের দুই ভাই বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (০১ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিতু এবং হামদান ১০নং হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামের ওহিদুল আলম বুলবুলের ছেলে-মেয়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিতু এবং হামদান দুজনে ভাই বোন। তারা দুজনই বাড়ির পিছনের পুকুরে খেলা করছিল। হঠাৎ খেলার ছলে রিতুর ছোট ভাই হামদান পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে রিতু ও পুকুরে পড়ে যায়। পরে তাদের খোঁজাখোঁজির এক পর্যায়ে হামাদানের লাশ ভাসতে দেখে পরিবার। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে রিতুকে না পেয়ে তাকেও খুজাখুজি শুরু করে এবং তাকে ও উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মোহাম্মদ রাশেদুল ইসলাম নামের এক স্থানীয় জানান, নিহত রিতু এবং হামদান বিকেলে বাড়ীর পেছনের পুকুরে খেলা করছিল। খেলার ছলে রিতুর ছোট ভাই হামদান পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে রিতু ও পুকুরে পড়ে যায়। পরে তাদের খোঁজাখোঁজির এক পর্যায়ে পুকুরেই হামদানের লাশ দেখতে পাই । রিতুকে না পেয়ে তাকেও খুজাখুজি শুরু করে। পরে সন্ধ্যা সাতটার দিকে পুকুরে রিতুকে ও মৃত অবস্থায় পাওয়া যায়। আনোয়ারা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ মেজবা বলেন, বিকাল ৫টার দিকে হাইলধর ইউনিয়ন থেকে এক শিশুকে আনা হয়েছে আমরা থাকে মৃত ঘোষনা করি। আরেকজনের বিষয়টি আমাদের জানা নাই।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited