শিরোনাম
মুনীর চৌধুরী : | ০৮:৩১ পিএম, ২০২৬-০৪-২৯
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে পালিত হয়েছে পীরে ত্বরীকত আল্লামা গাজী শাহ্ আব্দুল হালিম আল-কাদেরীর পবিত্র ওরশ শরীফ।
গত ২৮ এপ্রিল রাতে নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদস্থ কাদেরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এ বার্ষিক ওরশ উপলক্ষে দিনব্যাপী ছিল নানা আধ্যাত্মিক কর্মসূচি। শাহ্ হালিম ইসলামীয়া কাদেরিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মসূচিতে খতমে বোখারী, খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ-কিরাম মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ-জাতির কল্যাণ, শান্তি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ওরশ উপলক্ষে আয়োজিত আলোচনা মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন ও ট্রাস্টের চেয়ারম্যান সাহেদ মোহাম্মদ আরমান কাদেরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা গাজী সফিউল আলম নেজামী।
বিশেষ বক্তা ছিলেন আল্লামা মুফতি জসিম উদ্দিন আল কাদেরী। এছাড়াও বক্তব্য দেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নেজাম উদ্দিন ও সেক্রেটারি আব্দুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা সাইফুর রহমান ফারুকী।
দিনব্যাপী এই আধ্যাত্মিক আয়োজনকে কেন্দ্র করে দরবার শরীফ প্রাঙ্গণে ভক্ত-অনুসারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited