চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০২:১৩ পিএম, ২০২২-০৪-১০

পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

পুলিশ বাহিনীকে সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুলিশকে জনগণের পুলিশ হতে হবে। ’

রোববার (১০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ কর্তৃক ‘দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্ক’-এর উদ্বোধন এবং ‘গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।


পুলিশ সদস্যদের উদ্দেশে সরকার প্রধান বলেন, ‘আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, তাদের পাশে থাকবেন ও তাদের কল্যাণে কাজ করে যাবেন- সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আওয়ামী লীগ সরকারে আসার পর পুলিশ বাহিনীর জন্য সুযোগ-সুবিধা বাড়ানো, বিশেষায়িত বাহিনী গড়ে তোলা, সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কাজেই সততার সঙ্গে আপনারা কাজ করে যাবেন সেটাই আমরা চাই। ’ পুলিশ জনগণের আস্থা অর্জন করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বার্তা- পুলিশকে জনগণের পুলিশ হতে হবে। আমি মনে করি, হেল্প ডেস্ক প্রতিষ্ঠার মাধ্যমে নারী-শিশু, বয়স্ক প্রতিবন্ধীদের সেবাদান করা এবং গৃহহীনদের গৃহ দেওয়া এটা জনগণের পুলিশেরই কাজ। আজকে জনগণের পুলিশ হিসেবে আপনারা মানুষের আস্থা অর্জন করেছেন। ’

‘সুপ্রশিক্ষিত একটা বাহিনী, যে বাহিনী মানুষের পাশে থাকবে, মানুষের কল্যাণ করবে, মানুষের কাজ করবে, আমরা সেটাই চাই, সেভাবে আমরা গড়ে তুলতে চাই। ’

পুলিশের হেল্প ডেস্ক স্থাপন এবং গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন এবং তাদের সেবা দেওয়া; সেই সঙ্গে গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়া এটা পুলিশের একটি মহতী উদ্যোগ। ’

হেল্পে ডেস্কে যারা কাজ করবেন যাদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘যারা কাজ করবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমরা সব সময় প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে থাকি। প্রয়োজনে বিদেশেও প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে, জনগণের আস্থা অর্জন করবে। পুলিশের কাছে গেলে ন্যায়বিচার পাবে- এই আত্মবিশ্বাসটা যেন মানুষের মাঝে সবসময় থাকে। পুলিশকে সবসময় সেই সেবা দিয়ে যেতে হবে। ’পুলিশের সক্ষমতা বাড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন টানা তিনবারের সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। কাজেই এই স্বাধীনতা সমুন্নত রেখে মানুষের সেবা করাই আমার দায়িত্ব। ’রাজারবাগ পুলিশ লাইন্স প্রান্ত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন থানায় সংযুক্ত হয়ে উপকারভোগী এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর