শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৩:২২ পিএম, ২০২৫-১১-২৯
ফটিকছড়িতে বিস্ফোরক মামলায় গৌতম সেবক বড়ুয়া (৬৯) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাইন্দং ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। গৌতম সেবক বড়ুয়া হাইদচকিয়া মহাজন বাড়ির বাসিন্দা।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ জানান, ২০২৪ সালের অক্টোবরে করা একটি বিস্ফোরক মামলায় জড়িত থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করে আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বিএনপি নেতা ও খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মাটিরাঙ্গা এলাকার মো. ইলিয়াছ হোসেন বাদী হয়ে সাবেক ফটিকছড়ির সাবেক এমপি নজিবুল বশর মাইজভাণ্ডারী, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়রসহ ফটিকছড়ি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকার ৭৯ জনকে আসামি করে ২৪ সালের ২৪ অক্টোবর ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited