শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৪০ পিএম, ২০২২-০২-২২
আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে দশম স্থানে আছে। র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত।
সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কউন্সিল (আইসিসি) এই তথ্য প্রকাশ করে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতে শীর্ষে উঠেছে ভারত। ছয় বছর পর ভারত প্রথম স্থানে এসেছে। দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশকে পেছনে ফেলে নয় নম্বরে উঠেছে শ্রীলঙ্কা। যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং সমান (২৩১)। রেটিং সমান শীর্ষে থাকা ভারত আর দুইয়ে থাকা ইংল্যান্ডেরও (২৬৯)।
বাংলাদেশের জন্য স্বস্তিটা এখানেই যে, র্যাঙ্কিংয়ের বিচারে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দল সরাসরি ‘সুপার টুয়েলভে’ খেলবে আর কারা খেলবে প্রথম পর্বে, সেটি ঠিক করতে ১৫ নভেম্বরের র্যাঙ্কিংকেই ‘কাট-অফ টাইম’ ধরে নেওয়া হয়েছিল।
সে সময়ে ওয়েস্ট ইন্ডিজ টানা দুই হারে দশে নেমে যাওয়ায় বাংলাদেশ উঠে গিয়েছিল আট নম্বরে, সে সুবাদে সরাসরি সুপার টুয়েলভেই জায়গা মেলে সাকিব-মুশফিকদের।
এর পর গত মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল নয় নম্বরে। কিন্তু আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে বাংলাদেশের অবস্থান এখন দশম।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited