শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৩৭ পিএম, ২০২৬-০১-০৫
বোয়ালখালীতে দোকানিকে ফোনে বাইরে ডেকে নিয়ে এই ফাঁকে ২ মিনিটে ক্যাশ ভেঙে নিয়ে গেল দেড় লাখ টাকা।
রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর সদরের স্কুল মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে। সৈয়দ মেটাল নামের এই দোকানে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন স্বত্বাধিকারী মো. মফজল।
তিনি জানান, একটি নাম্বার থেকে বিকেল সাড়ে ৩ টার দিকে এক ব্যক্তি আইসক্রিম কোম্পানির পরিচয় দিয়ে কল দেন। তিনি বলেন পৌর সদরে যেতে। এরপর আবার ৪ টা ২২ মিনিটে আবারো কল দিলে তিনি ক্যাশ বাক্স তালাবদ্ধ করে দোকান থেকে ১০০ গজ দূরত্বের নির্দিষ্ট স্থানে যান। এরপর কাউকে না পেয়ে তিনি ৫ মিনিটের মধ্যে ফিরে এসে দেখেন দোকানের ক্যাশবাক্স ভাঙা। ক্যাশে রাখা ১ লাখ ৫০ হাজার টাকার বাণ্ডিল নেই।
সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে কালো মাস্ক গায়ে ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি ৪টা ২৭মিনিটের সময় প্রবেশ করেন এবং ৪টা ২৯ মিনিটের সময় বেরিয়ে যান। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মফজল।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited