চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং : চট্টগ্রাম ডিসি

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০২ পিএম, ২০২৬-০২-০১

প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালট ভোটিং কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। ডাকঘর থেকে ব্যালট গ্রহণ, স্ক্যানিং ও ট্রেজারিতে সংরক্ষণ– পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে প্রার্থী বা তাদের এজেন্টদের উপস্থিতিতে এবং সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। শনিবার (৩১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এদিন ১০টি আসনের জন্য প্রয়োজনীয় পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত ও সিলগালা করার কার্যক্রমও সম্পন্ন করা হয়। নিরাপত্তায় প্রযুক্তি ও তদারকি রিটার্নিং কর্মকর্তা জানান, ব্যালটের নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে প্রার্থীদের এজেন্টদের নিয়ে একটি সমন্বিত হোয়্যাটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। প্রতিটি পোস্টাল ব্যালট ট্রেজারিতে রাখার আগে নির্ধারিত সময়ে প্রতিনিধিদের উপস্থিতিতে স্ক্যান করা হবে। পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ড সংরক্ষণ করা হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, “পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট গ্রহণ, স্ক্যানিং, ট্রেজারিতে সংরক্ষণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। আমরা চাই সবকিছু আপনাদের সামনেই হোক।” নিবন্ধিত ভোটার সংখ্যা চট্টগ্রাম জেলায় এবার প্রায় ৯৫ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। এর মধ্যে নির্ধারিত ১০টি আসনের জন্য পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন ৬১ হাজারেরও বেশি মানুষ। জেলা প্রশাসন সূত্র জানায়, স্ক্যানিং শেষে ব্যালটগুলো একটি পৃথক ও সুরক্ষিত কক্ষে রাখা হবে। ভোট গ্রহণ ও গণনা শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। যেকোনো পর্যায়ের কার্যক্রম শুরুর আগে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের অগ্রিম বার্তার মাধ্যমে অবহিত করা হবে বলেও জানানো হয়।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর