শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:২৪ পিএম, ২০২৫-০৬-২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদানের পর থেকে অনুমোদনহীন অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলোতে কোন ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে না বলে জানা যায়। ফলে গলা কাটা ফি দিয়ে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো সেবার নামে মনমর্জি চিকিৎসা দিয়ে যাচ্ছে। এতে করে গরীব - দুঃখী রোগী হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এই অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলো। এমনকি প্রশাসনের নাকের ডগায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হলেও কোন অভিযান পরিলক্ষিত হয়নি। যেন দেখেও না দেখার ভান করে চলছে প্রশাসন।
সূত্রে জানা যায়, আনোয়ারায় প্রায় দেড় ডজন মতো ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার অধিকাংশেরই নেই কোন অনুমোদন এবং দক্ষ ল্যাব টেকনিশিয়ান। অভিযান পরিচালনা না করার কারণ হিসেবে গুঞ্জন শুনা যাচ্ছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারগুলো প্রতি মাসে মাসোহারা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। মাসোহারার কারণে বারবরই অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো কে নিবন্ধন বা অনুমোদন আনার সুযোগ দেওয়া হয় অথবা সময় দিযে থাকে প্রশাসন।
এব্যাপারে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা জানান, আমরা আনোয়ারা হাসপাতালে যথাযথ সেবা না পেয়ে ভূঁইফোঁড় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যেতে বাধ্য হচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক আনোয়ারা হাসপাতালের একাধিক কর্মচারীরা জানান, যেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই সমস্ত অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালাবে সেখানে তিনি নিজেই রোগী দেখার চেম্বার করে সুতরাং কার থেকে কি আশা করা যায় আপনারাই ভালো জানেন।
এব্যাপারে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এর কাছে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আনোয়ারায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অভিযোগের বিষয় নিয়ে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন এবং পরে কল দিবেন বলে কল কেটে দেন৷
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited