শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৩ পিএম, ২০২৬-০৪-২৭
চান্দগাঁও থানার ৫নং মোহরা ওয়ার্ডে ইস্পাহানী জেটি রোড সংলগ্ন একটি বড় পুকুর ভরাট করছে প্রভাবশালী মহল ও ভুমি দস্যুরা। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ও চান্দগাঁও থানায় জিডি করা হয়েছে।
এছাড়া ৫ম সিনিয়র সহকারি জজ আদালতে মামলাও করা হয়েছে। তবে এসব অমান্য করে এরইমধ্যে অর্ধেকের বেশি ভরাট করে দোকান নির্মাণ করা হয়েছে।
পাশাপাশি প্লটও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এনিয়ে স্থানীয়ের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
মো. সিরাজ নামে এক ব্যক্তির দেওয়া অভিযোগে জানা যায়, মোহরা ৫ নম্বর ওয়ার্ডে ইস্পাহানী জেটি রোডে ঢুকার সময় হাতের ডান পাশে একটি বড় পুকুর রয়েছে। এক সময় এ পুকুরে স্থানীয় কয়েকশ পরিবার গোসল, থালা বাসন ধোয়াসহ নানা কাজে ব্যবহার করত।
কিন্তু পুকুরটি ভরাট করে ফেলা হচ্ছে। পুকুরের চারিদিকে টিনের ঘেরা দিয়ে ভেতরে মাটি, ইট, কঙ্কর ফেলা হচ্ছে। পুকুরটির অংশিদার আবদুর রহমান, আবদুল জব্বার ও আবদুল মান্নানের কাছ থেকে জনৈক মো. লোকমান পাওয়ার অব অ্যাটর্নি নেয়। এরপর লোকমান, মো. সেকান্দর (জসিম) ও মো. জাবেদ মিলে পুকুরটি ভরাট শুরু করে। বাকি অংশিদার এবং এলাকাবাসীর বাধাও আমলে নিচ্ছে না। ট্রাকের পর ট্রাক মাটি, পাথর, ইট এনে অর্ধেক ভরাট করে ফেলা হয়েছে। কিছুদিন আগে পুকুর ভরাটে স্থানীয়রা বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, তারা বিভিন্নভাবে হুমকিও দেয়। এনিয়ে থানায় জিডি করা হয়। মাহমুদুল হক নামে এক ব্যক্তি বাধা দিলে তার বিরুদ্ধে উল্টো পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েছে ভুমিদস্যুরা। তারা আরও মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া না হলে অচিরেই পুকুরটি পুরো বিলীন হয়ে যাবে বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে পরিবেশ অধিদপ্তর নোটিশ দিয়ে তাদেরকে ডাকালে কয়েকদিন পুকুর ভরাট বন্ধ রাখে। পরবর্তীতে আবারো ভরাট শুরু করে।
এলাকাবাসী জানিয়েছে, আশেপাশে আর কোনো পুকুর না থাকায় তারা সমস্যায় পড়েছেন। এলাকার কোথাও আগুন লাগলে এ পুকুরই ছিল ভরসা। কিন্তু এটি ভরাট করে ফেলায় পানির আর কোন উৎস রইল না।
পরিবেশ অধিদপ্তরে অভিযোগকারী ও মামলার বাদী মো. সিরাজ বলেন, জোরপূর্বক পুকুরটি ভরাট করা হচ্ছে। অংশিদার ও স্থানীয়দের বাধা উপেক্ষা করে ভুমিদস্যুরা পুকুর ভরাট করছে। এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। স্থানীয়দের ব্যবহার ও আগুন লাগলে পানি পাওয়া যাবে না। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited