শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৫ পিএম, ২০২৫-১২-১০
চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকায় সরকারি একটি পিকআপ ভ্যানের চাপায় একটি অন্তঃসত্ত্বা কুকুর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিটে ডিসি হিলের মূল ফটকের সামনে বসে থাকা কুকুরটির ওপর ধীরগতিতে এগিয়ে আসা সাদা রঙের ভ্যানটি সরাসরি উঠে গেলে ঘটনাস্থলেই কুকুরটির মৃত্যু হয়।
পরে এই ঘটনার সিসিটিভি ফুটেজটি ৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং সেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর পরপরই কয়েকজন আইনজীবী প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ ও আইন লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৪ এ পেনাল কোড ও সড়ক পরিবহন আইনে এই সি.আর মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ডিসি অফিসের ওই গাড়িচালক ইচ্ছাকৃতভাবে কুকুরটিকে চাপা দেন এবং সিকিউরিটি গার্ডও তার দায়িত্বে অবহেলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয় এবং বিষয়টি তদন্তের জন্য কোতোয়ালি থানাকে দায়িত্ব দেওয়া হয়।
এব্যাপারে আইনজীবীরা বলেন, আমরা ঘটনাটির ভিডিও দেখে খুবই মর্মাহত হয়েছি। কুকুরটির এমন মৃত্যুর ঘটনা আমাদেরকে খুব ব্যথিত করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের আর কোনো প্রাণী হত্যার ঘটনা না ঘটে তার জন্যই আমাদের মামলা দায়ের করা। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি মামলাটি সুষ্ঠু তদন্ত হয়ে ন্যায় বিচার নিশ্চিত হবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited