শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০১:৩৯ পিএম, ২০২৬-০৪-১৫
উত্তর চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নাজিরহাট। এই এলাকার নামের সাথে মিল রেখে গঠিত হয়েছে নাজিরহাট পৌরসভা, যা ফটিকছড়ির প্রবেশদ্বার ও গেটওয়ে হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে দৌলতপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার বাসিন্দারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
নাজিরহাট পৌরসভার নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরব হয়ে উঠেছে পুরো এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন সব জায়গায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গ্রামের চায়ের দোকান, হাট-বাজার ও বিভিন্ন মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন তারা এবং নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী, বিএনপি নেতা নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এইচ. এম. নাসির উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য কাজী আরশাদ উদ্দীন রুমান, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও নাজিরহাট পৌরসভা কৃষকদলের আহ্বায়ক মো. হাসান কবির এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন।
এ বিষয়ে সালামত উল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত নয়। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।
এইচ. এম. নাসির উদ্দিন বলেন,দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থেকে কাজ করেছি। বিভিন্ন সময়ে মামলা ও হামলার শিকার হয়েছি। দলের দুর্দিনে পাশে ছিলাম। এখন দল যদি মূল্যায়ন করে, তাহলে নির্বাচন করব। এ ক্ষেত্রে দলের সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করছি।
মো. হাসান কবির বলেন, মানবসেবা আমার নেশা। এই সেবার মাধ্যমে পৌরবাসীর পাশে থাকতে চাই। তাদের আস্থার উপর ভর করেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কাজী আরশাদ উদ্দীন রুমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই রাজনীতিতে এসেছি। নাজিরহাট পৌরবাসী সুযোগ দিলে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করব। শিক্ষার হার বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের জন্য ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টি, দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা মনে করেন, ফটিকছড়ির প্রবেশদ্বার হিসেবে নাজিরহাটের গুরুত্ব অনেক বেশি। স্বাধীনতার পর থেকে এ অঞ্চলের মানুষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়ে আসছেন। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে এমন একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে দেখতে চান তারা, যাকে মানুষ নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন এবং যিনি ফটিকছড়িবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।
সব মিলিয়ে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নাজিরহাট পৌরসভা এলাকায় ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় রাজনৈতিক অঙ্গন দিন দিন আরও প্রাণবন্ত হয়ে উঠছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited